দৈনিক পত্রিকার আদলেই নিবন্ধিত হবে অনলাইন নিউজ পোর্টাল

৩০ মে, ২০২০ ২০:৪৫  
দৈনিক পত্রিকা প্রকাশের মতো নামের ক্লিয়ারেন্সসহ অনুমতি নিতে হবে অনলাইন সংবাদ পোর্টালকে। অনলাইন পত্রিকার নিবন্ধনের ক্ষেত্রে দৈনিক পত্রিকার মতো একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তথ্য মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, অনলাইন পোর্টালকে নিবন্ধন পেতে প্রয়োজন হবে অন্তত চারটি যোগ্যতা। এগুলো হচ্ছে- বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অফিসসহ চাহিদা মাফিক জনবল কাঠামো, নিয়মিত বেতনভাতা পরিশোধ এবং আবেদনকারীর কর শনাক্ত নম্বর টিআইএন থাকতে হবে। জানাগেছে, শিগগিরই এই প্রক্রিয়া অনুসরণ করেই অনলাইন গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য মনিটরিং জন্য অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া হবে। সাংবাদিকতা পেশায় কাজ করার যোগ্যতা নেই ছাড় পত্র দেয়ার সময় এমন ব্যক্তিদের ব্যাপারে কড়া নজর রাখা হবে। আর নিবন্ধন দেওয়ার পর কোনো পোর্টাল যতি গুজব কিংবা মিথ্যা সংবাদ পরিবেশন করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ এগুলোর ডোমেইন বন্ধ করে দেওয়া হবে। সূত্রমতে, অনলাইন নিবন্ধনের জন্য প্রায় আট হাজার আবেদন করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে তিন হাজার ৫৯৭টি আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেগুলো সরকারের বিভিন্ন সংস্থার কাছে ইনভেস্টিগেশন করতে পাঠানো হয়। এরমাধ্যমে ইতোমেধ্যে কয়েকশ’ অনলাইনের তদন্তকাজ শেষ করে পাঠিয়েছে। তথ্য মন্ত্রণালয় এগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে ধাপে ধাপে নিবন্ধন দেওয়া শুরু করবে।